• ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

কুমিল্লায় ব্র্যাক ব্যাংক নারী হকি প্রোগ্রাম সমাপ্ত

উৎসবমুখর পরিবেশে কুমিল্লায় শেষ হয়েছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর প্রথম পর্ব। আজ ১১ অক্টোবর কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পর্বের কার্যক্রম শেষ হয়।

তৃণমূল পর্যায়ে নারী হকির বিকাশ, দক্ষ খেলোয়াড় তৈরি এবং মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে দেশব্যাপী এ উন্নয়ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে নতুন নারী খেলোয়াড় খুঁজে বের করা এবং হকিতে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য বদরুল হুদা জেনুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ইমদাদুল হক ইমদু, বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আশরাফুল আলম, ব্র্যাক ব্যাংকের কোসাইতলী শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম এবং বাংলাদেশ হকি ফেডারেশনের উইমেন্স উইংয়ের সম্পাদক মো. তারিক উজ্জামান নান্নু।

অনুষ্ঠানের শেষ পর্বে আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণকারী নারী হকি খেলোয়াড়দের হাতে হকি সরঞ্জাম তুলে দেন।

Rent for add