• ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

ব্যাচেলর্স-ফরাশগঞ্জ ম্যাচ দিয়ে কাল প্রথম বিভাগ লিগ শুরু

অবশেষে তিন বছর পর ব্যাচেলর্স স্পোর্টিং ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের ম্যাচ দিয়ে আগামীকাল ১০ অক্টোবর প্রথম বিভাগ হকি লিগ মাঠে ফিরছে। ম্যাচটি সকাল ১১টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে। দিনের অপর ম্যাচে বিকেল ৩টায় ওয়ারী ক্লাব ও ঢাকা ইয়াং স্টার একঅপরের সঙ্গে মোকাবেলা করবে।

এ বছর লিগে ১১টি দল অংশগ্রহণ করছে। ক্লাবগুলো হচ্ছে ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব, কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলর্স স্পোর্টিং ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, শিশু কিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, রায়েরবাজার স্পোর্টিং ক্লাব এবং ঢাকা ইয়াং স্টার ক্লাব।

প্রথম বিভাগ হকি লিগ কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী এক প্রশ্নে বলেন, লিগের চ্যাম্পিয়ন দল প্রিমিয়ার ডিভিশন লিগে উন্নীত হবে। কিন্তু পয়েন্ট তালিকার সবশেষ দলটি রেলিগেটেড হয়ে দ্বিতীয় বিভাগে নেমে যাবে। অপর প্রশ্নে জানান, শিরোপাজয়ী দলকে ট্রফি ও লিগের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকেও পুরস্কৃত করা হবে।

Rent for add