নিজস্ব প্রতিবেদক : ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ২৩:৩৩:০৬

তৃণমূল পর্যায়ে নারী হকির প্রসার ও দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’ -এর দ্বিতীয় ধাপ। আজ ১৩ অক্টোবর স্থানীয় শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই বিশেষ হকি প্রশিক্ষণ ও উন্নয়ন প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে।
প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের রিজোনাল হেড ম্যানেজার মো. ফজলুল কবীর। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ ও সাফল্য দিন দিন বাড়ছে। এই হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা থেকে অনেক প্রতিভাবান নারী হকি খেলোয়াড় উঠে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে।
ট্রায়াল ও প্রশিক্ষণের মাধ্যমে ঠাকুরগাঁও জেলায় মাসব্যাপী এই প্রোগ্রামে জেলার নির্বাচিত নারী হকি খেলোয়াড়দের আধুনিক ও উন্নত প্রশিক্ষণ প্রদান করা হবে।
Rent for add