• ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

কম্বাইন্ড ও ফরাশগঞ্জের জয়

প্রথম বিভাগ হকি লিগে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব নিজ নিজ খেলায় সহজ জয় পেয়েছে

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ ২৬ অক্টোবর দিনের প্রথম ম্যাচে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব ও রায়েরবাজার স্পোর্টিং ক্লাব পরস্পরের সঙ্গে মোকাবেলা করে। এই ম্যাচে রায়েরবাজারকে ৮-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে কম্বাইন্ড।

দিনের অপর ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও শিশু-কিশোর সংঘ প্রতিদ্বন্দ্বিতা করে। এই ম্যাচে ফরাশগঞ্জ ৪-২ গোলে শিশু-কিশোর সংঘকে পরাজিত করে।

Rent for add