নিজস্ব প্রতিবেদক : ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১৭:৫৮:৩১

কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব ও হকি ঢাকা ইউনাইটেড প্রথম বিভাগ হকি লিগে জয় পেয়েছে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ ২০ অক্টোবর হকি ঢাকা ইউনাইটেড ৩-১ গোলে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে এবং কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব ঢাকা ইয়ং স্টারকে পরাজিত করে।
দিনের প্রথম ম্যাচের প্রথম মিনিটেই আশরাফুল আলমের গোলে লিড নেয় ঢাকা ইউনাইটেড। ৩২ মিনিটে সাব্বির রহমানের গোলে সমতায় ফেরে ফরাশগঞ্জ। ৪০ মিনিটে রামিম হোসেনের গোলে আবার লিড নেয় ঢাকা ইউনাইটেড। এরপর ৫০ মিনিটে নাজমুস সাবিত আরো এক গোল করলে ৩-১- এর জয়ে মাঠ ছাড়ে ঢাকা ইউনাইটেড।
দিনের দ্বিতীয় ম্যাচে কম্বাইন্ড সহজেই ইয়ং স্টারকে হারিয়ে জয় তুলে নেয়। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ম্যাচের ১৭ মিনিটে ফিল্ড গোল করে কম্বাইন্ডকে এগিয়ে নেন কাউসার। এর কিছুক্ষণ পর ২৯ মিনিটে আরেকটি চমৎকার ফিল্ড গোল করে দলের জয় নিশ্চিত করেন ইমন হাসান। অন্যদিকে ঢাকা ইয়ং স্টার পুরো ম্যাচে কোনো গোল করতে ব্যর্থ হয়।
Rent for add