নিজস্ব প্রতিবেদক : ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১৭:১৫:৫১

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে উদ্বোধনী ম্যাচেই শক্তিশালী স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগামীকাল ২৭ অক্টোবর ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পাঞ্জাবের জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচ সামনে রেখে আজ ২৬ অক্টোবর জলন্ধরের ঐতিহ্যবাহী অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। স্বাগতিকদের বিপক্ষে ভালো ফলের লক্ষ্যে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া, দলীয় সমন্বয় বাড়ানো এবং নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলার ওপর গুরুত্ব দিয়েছেন খেলোয়াড়েরা।
টুর্নামেন্টের শুরুতেই শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হলেও আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। নিজেদের সেরাটা দিয়ে লড়াই করতে প্রস্তুত খেলোয়াড়েরা। ভারতের মাঠে স্বাগতিকদের বিপক্ষে চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত প্রস্তুতি ও মাঠের পারফরম্যান্সই হবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
অনুশীলন শেষে দলের সার্বিক প্রস্তুতি ও ম্যাচ পরিকল্পনা নিয়ে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম ও টিম ম্যানেজার রাহুল রায়। তাঁরা ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন। উদ্বোধনী ম্যাচে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে টুর্নামেন্টে ইতিবাচক সূচনা করাই এখন বাংলাদেশের লক্ষ্য।
Rent for add