নিজস্ব প্রতিবেদক : ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১২:৩৮:৪২

ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব সহজ জয় পেয়েছে। আজ ২৩ অক্টোবর সকালে তারা ৩-০ গোলে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধেই তিনটি গোল আদায় করে নেয়।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এক তরফার এই লড়াইয়ে অবশ্য ওয়ান্ডারার্সকে দ্বিতীয়ার্ধে গোল করতে তেমন আগ্রহ দেখা যায়নি। এর ফলে কম্বাইন্ড ততটা গোলবন্যায় ভাসেনি।
ওয়ান্ডারার্সের হয়ে গোল করেন নুর আলম, আউসাফ ও ইব্রাহিম। তিনটি ফিল্ডগোল হয়েছে।
Rent for add