• ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ইউনাইটেড ও শিশু-কিশোরের পয়েন্ট ভাগাভাগি

প্রথম বিভাগ হকি লিগে আজ ২৪ অক্টোবর দিনের একমাত্র ম্যাচে হকি ঢাকা ইউনাইটেড ও শিশু-কিশোর সংঘ কেউ কাউকে হারাতে পারেনি।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে নির্ধারিত চার কোয়ার্টার শেষে ম্যাচটি ৫-৫ গোলে শেষ হয়। অর্থাৎ ড্র হয়েছে।

যদিও খেলার শুরু থেকে আক্রমণাত্মক হকি প্রদর্শন করে ঢাকা ইউনাইটেড। লড়াকু মানষিকতা দেখায় শিশু-কিশোর সংঘ।

তবে তৃতীয় কোয়ার্টার শেষে ঢাকা ইউনাইটেড ৫-১ গোলে এগিয়ে থাকলেও শেষ কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় শিশু-কিশোর সংঘ। শেষ কোয়ার্টারের তীব্র লড়াই ম্যাচটিকে এক অমিমাংসিত ও আকর্ষণীয় ড্র-তে রূপ দেয়।

Rent for add