নিজস্ব প্রতিবেদক : ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ০:০৫:২৩

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ ২৫ অক্টোবর অনুষ্ঠিত প্রথম বিভাগ হকি লিগের দুটি ম্যাচেই জয় পেয়েছে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব ও ওয়ান্ডারার্স ক্লাব।
দিনের প্রথম ম্যাচে ব্যাচেলরস স্পোর্টিং ক্লাবকে ৩–২ গোলে হারিয়েছে পিডব্লিউডি এসসি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দুই দলের লড়াই জমে উঠলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে পিডব্লিউডি।
দিনের দ্বিতীয় ম্যাচে মুক্ত বিহঙ্গের বিপক্ষে দাপুটে পারফরম্যান্স উপহার দেয় ওয়ান্ডারার্স ক্লাব। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে তারা জয় তুলে নেয় ৫–০ গোলের বড় ব্যবধানে।
দুই ম্যাচের ফলাফলে পিডব্লিউডি এসসি ও ওয়ান্ডারার্স ক্লাব পূর্ণ পয়েন্ট অর্জন করেছে।
Rent for add