নিজস্ব প্রতিবেদক : ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার, ২৩:০৫:১৮

দেশের নারী হকিকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শুরু হওয়া ‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো-২০২৬ নারী হকি’ ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রথম পর্বের খেলা আগামীকাল শনিবার [১৫ আগস্ট] কুমিল্লা ভেন্যুতে শুরু হচ্ছে।
কুমিল্লার এই ভেন্যুতে অংশ নিচ্ছে সিলেট এবং পার্বত্য অঞ্চলের তিন জেলা— রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। তৃণমূলের উদীয়মান নারী হকি খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্র্যাক ব্যাংকের কুমিল্লা অঞ্চলের রিজিওনাল হেড মাসুদ আলম এবং হকি ফেডারেশনের সহসভাপতি ও সিলেকশন কমিটি চেয়ারম্যান সাজেদ এ এ আদেল, সদস্য মাহবুব হারুন, নারী উইংয়ের ভাইস চেয়ারম্যান বদরুল ইসলাম দিপু ও সম্পাদক তারিকুজ্জামান নান্নু।
Rent for add