• ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

যুব এশিয়া কাপের জন্য দল ঘোষণা

আগামী সেপ্টেম্বর মাসে চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ পুরুষ এশিয়া কাপ হকি ২০২৬ এর জন্য ২৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। দক্ষিণ আফ্রিকান কোচ জাইলস বনেটের তত্ত্বাবধানে এই তরুণ দল দেশের হয়ে মাঠে লড়বে।

ঘোষিত এই দলে পজিশন অনুযায়ী জায়গা পেয়েছেন দেশের সেরা প্রতিভাবান তরুণ খেলোয়াড়েরা। দলে ৩ জন গোলরক্ষক, ৮ জন ডিফেন্ডার, ৬ জন মিডফিল্ডার এবং ৭ জন ফরোয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছেন।

পজিশন অনুযায়ী খেলোয়াড়দের তালিকা নিচে দেওয়া হলো:

গোলরক্ষক: মো. মাহমুদ হাসান, মো. রায়হানুল ইসলাম এবং মো. মেহেদী হাসান জিন্নাত।

ডিফেন্ডার: মো. মেহেদী, মো. মুন্না ইসলাম, সুমন্ত চাকমা, মো. সাব্বির রহমান, মো. অমিত হাসান, মো. শামীম আহমেদ, মো. তারেক ইসলাম এবং মো. তৈয়ব আলী।

মিডফিল্ডার: মো. তানভীর রহমান সিয়াম, মো. সোহরাব হোসেন ছোটন, মো. আশরাফুল আলম, মো. শিমুল ইসলাম, মো. সাব্বির হোসেন কনক এবং মো. বিশাল আহমেদ।

ফরোয়ার্ড: মো. জনি ইসলাম, মো. ইসমাইল হোসেন, মো. আব্দুল্লাহ, মো. মাহাদী হাসান, মো. দ্বীন ইসলাম, মো. রিফাত এবং মো. তাওসান হোসেন।

Rent for add