• ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বাংলাদেশ-চাইনিজ তাইপে আজ মুখোমুখি

এশিয়ান গেমস হকির বাছাইপর্বে বাংলাদেশ জাতীয় নারা হকি দল ইন্দোনেশিয়ার জাকার্তায় আজ বৃহস্পতিবার চাইনিজ তাইপের মোকাবিলা করবে। আন্তর্জাতিক অঙ্গনে এটিই হবে বাংলাদেশ দলের প্রথম সিনিয়র অ্যাসাইনমেন্ট।

চাইনিজ তাইপে, উজবেকিস্তান ও হংকংয়ের সাথে গ্রুপ ‘এ’-তে থাকা বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের বাকী ম্যাচগুলো যথাক্রমে ২৪ ও ২৬ এপ্রিল উজবেকিস্তান এবং হংকংয়ের বিপক্ষে খেলবে।

বাছাইপর্ব থেকে শীর্ষ চারটি দল সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

বাংলাদেশ স্কোয়াড
গোলরক্ষক: মহুয়া, হিমাদ্রি বড়ুয়া ও সুখ। ডিফেন্ডার: নীলাদ্রি বড়ুয়া নীল, রিয়াশা আক্তার ঋষি, নিনিসেন রাখাইন, টনি খাতুন, ধানুচিং মারমা, ঋতু আক্তার। মিডফিল্ডার: নাদিরা, ফারদিয়া আক্তার রাত্রি, শারিকা সাফা রিমন, অর্পিতা পাল (অধিনায়ক), ফাতেমা তুজজোহরা। ফরোয়ার্ড: আইরিন আক্তার রিয়া, নাদিরা তালুকদার ইমা, কনা আক্তার, জাকিয়া আফরোজ লিমা এবং সানজিদা আক্তার মনি।

Rent for add