• ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রথম কোয়ালিফাই ম্যাচে একমি-রূপায়ণ আজ মুখোমুখি

আজ ১৪ নভেম্বর সোমবার ফ্র্যাঞ্চাইজি ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র ২টি ম্যাচ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রথম কোয়ালিফাই ম্যাচে সন্ধ্যা ৬.৩০ মিনিটে একমি চট্টগ্রাম ও রূপায়ণ সিটি কুমিল্লা একে অপরের সঙ্গে মোকাবেলা করবে।

তবে প্রথম ইলিমিনেটর ম্যাচে রাত ৮.১৫ মিনিটে মোনার্ক মার্ট পদ্মা ও মেট্রো এক্সপ্রেস বরিশাল পরস্পররর মুখোমুখি হবে।

উল্লেখ্য টি স্পোর্টস ও টি স্পোর্টস ইউটিউব চ্যানেলে এই দু’টি ম্যাচ মাঠ থেকে সরাসরি সম্প্রচার করবে।

প্রথম লেগ শেষে পয়েন্ট তালিকা
১০ ম্যাচে একমি চট্টগ্রাম ১৯ পয়েন্ট
১০ ম্যাচে রূপায়ণ সিটি কুমিল্লা ১৬ পয়েন্ট
১০ ম্যাচে মেট্টো এক্সপ্রেস বরিশাল ১৬ পয়েন্ট
১০ ম্যাচে মোনার্ক মার্ট পদ্মা ১৬ পয়েন্ট
১০ ম্যাচে সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনা ১২ পয়েন্ট
১০ ম্যাচে ওয়ালটন ঢাকা ৯ পয়েন্ট

Rent for add