• ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

জাপানের বিপক্ষে লড়াই করে হার

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ১৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সেই বড় ধাক্কা সামলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ। তবে ভারতের জলন্ধরে বৃহস্পতিবার জাপানের বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ১-০ গোলে হারতে হয়েছে তাদের।

ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর জাপানের বিপক্ষে অনেকটাই গোছানো ফুটবল খেলেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই দুই দল ছিল সমানে সমান। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে প্রথম তিন কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি। বাংলাদেশের রক্ষণভাগও এ সময় জাপানের আক্রমণ সামাল দিতে সক্ষম হয়।

তবে শেষ কোয়ার্টারে এসে বদলে যায় ম্যাচের চিত্র। জাপান একটি গোল করে এগিয়ে যায়। পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। আক্রমণের ধার বাড়ালেও শেষ পর্যন্ত জাপানের রক্ষণ ভাঙতে পারেনি তারা। ফলে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান ভারতে গিয়ে খেলতে রাজি না হওয়ায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশ।

Rent for add