নিজস্ব প্রতিবেদক : ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৩:০৬:৪৩

প্রথম বিভাগ হকি লিগে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও হকি ঢাকা ইউনাইটেড নিজ নিজ খেলায় জয় পেয়েছে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ২৯ অক্টোবর দিনের প্রথম ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব প্রতিদ্বন্দ্বিতা লড়াইয়ের পর
৩- ২ গোলের ব্যবধানে শিশু-কিশোর সংঘকে পরাজিত করে।
দিনের দ্বিতীয় ম্যাচে অবশ্য হকি ঢাকা ইউনাইটেড সহজ জয় পেয়েছে। তারা ৩-১ গোলে হারিয়েছে ব্যাচেলর্স স্পোর্টিং ক্লাবকে।
Rent for add