নিজস্ব প্রতিবেদক : ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ১৯:২৫:০৩

প্রথম বিভাগ হকি লিগে দাপুটে জয় পেয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। আজ ১৮ অক্টোবর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা কম্বাইন্ড স্পোর্টিং ক্লাবকে ৭-২ গোলে হারিয়েছে ।
ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল ফরাশগঞ্জ। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দলটি। একের পর এক গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।
ফরাশগঞ্জের হয়ে পারভেজ দুটি গোল করেন। এ ছাড়া নয়ন, কনক, প্রসেনজিৎ ও জারিফ একটি করে গোল করেন। অন্যদিকে কম্বাইন্ডের হয়ে তানভীর ও কাউসার একটি করে গোল করে ব্যবধান কমান।
শেষ পর্যন্ত ৭-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।
Rent for add