• ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন মোরসালিন আহমেদ

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ-২০২৬ পেয়েছেন দৈনিক সবুজ বাংলার বিশেষ প্রতিনিধি ও হকিবাংলাদেশ.কম এর সম্পাদক মোরসালিন আহমেদ। ‘চিকিৎসায় চীনের বিস্ময়, বাস্তবতার আয়নায় নতুন দিগন্ত’ শীর্ষক প্রতিবেদনের জন্য প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছেন তিনি। এ ক্যাটাগরিতে তিনি তৃতীয় স্থান অর্জন করেন।
১১ নভেম্বর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তাকে ট্রফি, সনদ ও ৩০ হাজার টাকার অর্থ পুরস্কার তুলে দেন বাংলাদেশে চীনা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের প্রেসিডেন্ট হান কুন।
তবে প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে প্রথম পুরস্কার অর্জন করেন বাংলা ট্রিবিউনের আরশাদ আলী। এ বিভাগে দ্বিতীয় পুরস্কার পান ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের তৌহিদুল ইসলাম ও ডেইলি সানের এএনএম মহিবুব উজ জামান।
তৃতীয় পুরস্কার লাভ করেন দৈনিক সবুজ বাংলার মোরসালিন আহমেদ, ডেইলি সানের রফিকুল ইসলাম এবং কালের কণ্ঠের হাবিবুর রহমান।

ফটোগ্রাফি ও মাল্টিমিডিয়া বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন দৈনিক দিনকালের বাবুল তালুকদার। ইটিভির ইমতিয়াজ আহমেদ ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ওয়ালিউল বিশ্বাস যৌথভাবে দ্বিতীয় এবং ডেইলি টাইমস অব বাংলাদেশের মাহমুদ জামান অভি, নিউজ২৪-এর কাইয়ুম হাসান রিশাদ ও ঢাকা পোস্টের আরিফুল ইসলাম তৃতীয় পুরস্কার পান।

অর্থনীতি ও কূটনীতি বিভাগে প্রথম পুরস্কার পান যমুনা টেলিভিশনের আলমগীর স্বপন। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের এফ এম আবদুর রহমান মাসুম ও জাগোনিউজ২৪-এর এমদাদুল হক তুহিন। দ্য ক্লাইমেট ওয়াচের ফারুক আহমদ আরিফ, ডেইলি সানের আরিফুল ইসলাম এবং বাংলাদেশ টেলিভিশনের ইকবাল হোসাইন এ বিভাগে তৃতীয় পুরস্কার লাভ করেন।

ক্রীড়া, বিনোদন ও ভ্রমণ বিভাগে প্রথম পুরস্কার পান সারাবাংলার ফারহানা হক নীলা। রূপালী বাংলাদেশের রুহুল আমিন ভূঁইয়া ও আরটিভির এ আর বাদল দ্বিতীয় পুরস্কার পান। দেশ রূপান্তরের মোহাম্মদ ওমর ফারুক, ঢাকা পোস্টের শাহাদাত হোসেন ও দ্য ডেইলি স্টারের জারিফ ফাইয়াজ তৃতীয় পুরস্কার পান।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বোচ্চ ভিউ পাওয়া কনটেন্টের জন্য বিশেষ ‘টপ ভিউ’ সম্মাননা পান চ্যানেল২৪-এর বিশেষ প্রতিনিধি রেজওয়ান উজ জামান ও ভিডিওগ্রাফার মোক্তার হোসেন।

উল্লেখ্য চীন–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা নিয়ে মানসম্মত সাংবাদিকতাকে স্বীকৃতি দিতে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬’। সাংবাদিকতার বিভিন্ন সেক্টরের মোট ২৬ জন এই পুরস্কার লাভ করেন। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের শীর্ষস্থানীয় ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

Rent for add