নিজস্ব প্রতিবেদক : ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ১৯:৩৩:৩৫

বাংলাদেশ হকি ফেডারেশন ও ব্র্যাক ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে আয়োজিত ‘অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর তৃতীয় ধাপের গোলকিপার প্রশিক্ষণ ক্যাম্প শেষ হয়েছে।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ১৫ দিনব্যাপী এই আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে দেশের ২২টি জেলা থেকে বাছাই করা ২৪ জন প্রতিশ্রুতিশীল নারী গোলকিপার অংশ নেন।
আজ অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেওয়া হয়।
Rent for add