নিজস্ব প্রতিবেদক : ২৮ মে ২০২৬, বৃহস্পতিবার, ২১:১২:০৫

আগামীকাল [২৯ মে] শুক্রবার থেকে অনূর্ধ্ব-১৮ [পুরুষ ও নারী] এশিয়া কাপ হকি টুর্নামেন্ট কাকামিঘারা শহরে শুরু হচ্ছে। টিম বাংলাদেশ উভয় বিভাগে অংশগ্রহণের লক্ষ্যে বর্তমানে জাপানে অবস্থান করছেন।
আজ [২৮ মে] বৃহস্পতিবার সকালে বাংলাদেশ পুরুষ ও নারী উভয় দল টুর্নামেন্ট শুরুর শেষ মুহূর্তে নিজেদের আরো ঝালিয়ে নিতে অনুশীলনে ঘাম ঝড়িয়েছে। এর মধ্যে পুরুষ দল ভারতীয় দলের সঙ্গে একটি দুই কোযর্ঙ্গেরের প্র্যাকটিস ম্যাচ খেলেছে। এতে উভয়পক্ষ একটি করে গোল করে।
উল্লেখ্য এ টুর্নামেন্টে বাংলাদেশ পুরুষ দল ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পাকিস্তান, চীন ও মালয়েশিয়া। অপরদিকে বাংলাদেশ নারী দলও পড়েছে ‘বি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ হচ্ছে চীন, জাপান ও চাইনিজ তাইপে।
Rent for add