নিজস্ব প্রতিবেদক : ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১৫:১০:১১

প্রথম বিভাগ হকি লিগে সিফাতের হ্যাটট্রিকে পিডব্লিউডি বড় জয় পেয়েছে। অপর ম্যাচে সহজ জয় তুলে নিয়েছে ব্যাচেলর্স স্পোর্টিং ক্লাব।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনের প্রথম ম্যাচে ব্যাচেলর্স স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাবকে হারায়। ব্যাচেলর্সের হয়ে একটি করে গোল করেন বোরহান, তানজিল ও নয়ন। কম্বাইন্ডের পক্ষে একমাত্র গোল করেন ইমন হাসান।
দ্বিতীয় ম্যাচে সিফাতের হ্যাটট্রিকে ঢাকা ইয়াং স্টারকে ৭-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে পিডব্লিউডি। এ ছাড়া হৃদয় দুটি এবং নাসির ও ইয়াসিন একটি করে গোল করেন। ঢাকা স্টারের হয়ে একমাত্র গোল করেন তামিম।
Rent for add