• ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দিনাজপুরে ব্র্যাক ব্যাংক নারী হকি প্রোগ্রাম

ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’ এর দ্বিতীয় ধাপের দিনাজপুর জেলা পর্ব ১৪ অক্টোবর শুরু হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সদস্য মোসাদ্দক হোসেন চৌধুরী পাপ্পু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. মতিউর রহমান, ব্র্যাক ব্যাংক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দিনাজপুরের ব্রাঞ্চ ম্যানেজার মো. মশিউর রহমান এবং ইউনিভার্সাল অফিসার (ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক) মো. সাদ্দাম হোসেন এবং হকি প্রশিক্ষক আবু সাঈদ চৌধুরী।

Rent for add