• ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬

মধ্যরাতে জাপান গেল যুব হকি দল

জাপানের কাকামিঘারা শহরে আগামী ২৯ মে থেকে অনূর্ধ্ব-১৮ [পুরুষ ও নারী] এশিয়া কাপ হকি টুর্নামেন্ট শুরু হচ্ছে। টিম বাংলাদেশ উভয় বিভাগেই অংশগ্রহণ করবে। এ উপলক্ষে আজ মধ্যরাতে [২৬ মে] লাল-সবুজের দল জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। ৬ জুন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এ আসর শেষ হবে।

এ টুর্নামেন্টে বাংলাদেশ পুরুষ দল ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পাকিস্তান, চীন ও মালয়েশিয়া। অপরদিকে বাংলাদেশ নারী দল খেলবে ‘বি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ হচ্ছে চীন, জাপান ও চাইনিজ তাইপে।

এদিকে পুরুষ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন বদরুল ইসলাম দীপু। কোচ হিসেবে রয়েছেন মওদুদুর রহমান শুভ এবং ফিজিও জয় সাহা। অন্যদিকে নারী দলের ম্যানেজার হিসেবে রয়েছেন শহিদুল্লাহ দোলন। কোচের দায়িত্ব পালন করবেন জাহিদ হোসেন রাজু এবং ফিজিও হিসেবে রয়েছেন শামসুন্নাহার। এছাড়া টুর্নামেন্টের খেলা পরিচালনা করতে যাচ্ছেন পুরুষ আম্পায়ার লাকি সেলিম ও নারী আম্পায়ার জান্নাতুল ফেরদৌস এবং জাজ হিসেবে যাচ্ছেন জাহিদ হোসেন।

 

 

Rent for add