নিজস্ব প্রতিবেদক : ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৯:২৭:১৪

এশিয়ান কাপ জুনিয়র হকি টুর্নামেন্টের গ্রুপপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ পুরুষ অনূর্ধ্ব-২০ হকি দল। তবে এই হারেও আসন্ন জুনিয়র বিশ্বকাপে খেলার সম্ভাবনা জিইয়ে রেখেছে লাল-সবুজের দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা পাকিস্তান প্রথম কোয়ার্টারেই দুই গোলের লিড নেয়। ৯ মিনিটে রানা ওয়ালিদ ফিল্ড গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন। মাত্র তিন মিনিট পর, ১২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ২-০ করেন তিনি।
দুই গোল হজম করেও হাল ছাড়েনি বাংলাদেশ। পরবর্তী দুই কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি রক্ষণভাগ সামলে রাখার প্রাণপণ চেষ্টা করে লাল-সবুজের ছেলেরা। বেশ কিছু আক্রমণও তৈরি করলেও পাকিস্তানের রক্ষণভাগ ভেদ করে গোলের দেখা পায়নি বাংলাদেশ।
শেষ কোয়ার্টারে গোলের ব্যবধান কমানোর বদলে উল্টো আরও একটি গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৫২ মিনিটে মোস্তফা গোলাম গোল করলে পাকিস্তানের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
পরাজিত হলেও পুরো ম্যাচজুড়ে লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে বাংলাদেশের ছেলেরা। গ্রুপপর্বের শেষ ম্যাচে হারের পরও বিশ্বকাপের স্বপ্ন থেকে ছিটকে যায়নি দলটি।
বাংলাদেশের প্রধান কোচ মওদুদুর রহমান শুভ জানিয়েছেন, পরবর্তী ম্যাচগুলো এখন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জাপানের বিপক্ষে জয় পেলে আসন্ন জুনিয়র বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তাই পাকিস্তানের বিপক্ষে হার ভুলে এখন জাপান ম্যাচকে সামনে রেখেই নতুন করে প্রস্তুতি নিতে চায় লাল-সবুজের দল।
Rent for add