নিজস্ব প্রতিবেদক : ২২ এপ্রিল ২০২৬, বুধবার, ৭:২৯:২৮

নারী এশিয়ান গেমস হকির বাছাইপর্ব আগামী ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হবে। বাছাইপর্বে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় নারী হকি দল এখন জাকার্তায় অবস্থান করছে। ২১ এপ্রিল তারা প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেছে।
প্রথমবারের মতো কোনো বাছাইপর্ব টুর্নামেন্টে অংশগ্রহণের আগে বাংলাদেশ নারী হকি দল ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলবে।
চাইনিজ তাইপে, উজবেকিস্তান এবং হংকং-এর সাথে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ ২৩ এপ্রিল চাইনিজ তাইপের বিপক্ষে তাদের গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচ খেলবে। এরপর যথাক্রমে ২৪ ও ২৬ এপ্রিল উজবেকিস্তান ও হংকং-এর মুখোমুখি হবে।
Rent for add