নিজস্ব প্রতিবেদক : ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৫:৫৩:৫২

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল আন্তর্জাতিক অঙ্গনে বড় সাফল্য অর্জন করেছে। জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টের চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লাল-সবুজের দল। জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে আয়োজকরা বাংলাদেশ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
পুরো টুর্নামেন্টে বাংলাদেশ দল অসাধারণ খেলা উপহার দিয়েছে। দলের এই সাফল্যের পাশাপাশি ব্যক্তিগতভাবেও উজ্জ্বল ছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৭ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার (টপ স্কোরার অ্যাওয়ার্ড) জিতে নিয়েছেন বাংলাদেশের শারিকা সাফা রিমন।
এই ঐতিহাসিক জয়ে বাংলাদেশ হকি দলের সব খেলোয়াড়, কোচ ও অফিসিয়ালদের অভিনন্দন জানানো হয়েছে। এই জয় দেশের নারী হকির অগ্রগতিতে একটি বড় মাইলফলক হয়ে থাকবে।
Rent for add