নিজস্ব প্রতিবেদক : ৫ আগস্ট ২০২৬, বুধবার, ১:০৮:৫৪

আসন্ন এশিয়ান গেমস সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় পর্বের জন্য ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। প্রথম পর্বের ৩৮ জন খেলোয়াড়ের মধ্য থেকে পারফরম্যান্স ও ফিটনেস যাচাই বাছাই করে চূড়ান্তভাবে এই ২৪ জন খেলোয়াড়কে দ্বিতীয় পর্বের ক্যাম্পে রাখা হয়েছে। বাছাইকৃত ২৪ সদস্যের তালিকা নিচে দেওয়া হলো-
১. বিপ্লব কুজুর (Biplob Kujur)
২. আশরাফুল হক সাদ (Ashraful Haque Shad)
৩. মো. আশরাফুল ইসলাম (Md Ashraful Islam)
৪. মো. আল নাহিয়ান শুভ (Md Al Nahean Shuvo)
৫. মো. হোজাইফা হোসেন (Md Hozifa Hossain)
৬. আমিরুল ইসলাম (Amirul Islam)
৭. রেজাউল করিম বাবু (Rezaul Karim Babu)
৮. এম এম মেহরাব হাসান সামিন (MM Mehrab Hasan Samin)
৯. মো. রোমান সরকার (Md Roman Sarkar)
১০. মো. ফজলে হোসেন রাব্বী (Mohammad Fazla Hossain Rabby)
১১. মো. আবেদ উদ্দিন (Md Abed Uddin)
১২. মো. শাহিদুর রহমান সাজু (Md Shahidur Rohman Saju)
১৩. মো. ওবায়দুল হোসেন জয় (Md Obidul Hossain Joy)
১৪. মো. দ্বীন ইসলাম ইমন (Md Deen Islam Emon)
১৫. মো. খালেদ মাহমুদ রাকিন (Md Khaled Mhmud Rakin)
১৬. পুষ্কর খীসা (Puskar Khisa)
১৭. আমান শরিফ (Aman Shorif)
১৮. সোহানুর রহমান সবুজ (Shohanur Rahman Sobuj)
১৯. ফরহাদ আহমেদ শিতুল (Farhad Ahmed Shetul)
২০. নুরুজ্জামান নয়ন (Nuruzzaman Nayan)
২১. মাহবুব হোসেন (Mahbub Hossain)
২২. মো. মাইনুল ইসলাম (Md Mainul Islam)
২৩. রাসেল মাহমুদ (Rashel Mahmud)
২৪. মো. রাকিবুল হাসান (Md Rakibul Hasan)
ক্যাম্পের দ্বিতীয় পর্বে খেলোয়াড়দের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দক্ষতার ওপর বিশেষ জোর দেওয়া হবে। এই পর্বের অনুশীলন শেষে এশিয়ান গেমসের মূল স্কোয়াড চূড়ান্ত করা হবে।
Rent for add