• ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ওয়ান্ডারার্স ও পিডব্লিউডির জয়

প্রথম বিভাগ হকি লিগে আজ ২১ অক্টোবর ওয়ান্ডারার্স ক্লাব ও পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব জয় পেয়েছে। দুটি ম্যাচই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

ওয়ান্ডারার্স ২-১ ব্যাচেলরস
দিনের প্রথম ম্যাচে ওয়ান্ডারার্স ক্লাব ২-১ গোলে ব্যাচেলরস স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ব্যাচেলরস ১-০ গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ওয়ান্ডারার্স ২ গোল দিয়ে জয় ছিনিয়ে নেয়।

পিডব্লিউডি ৯-২ শিশু-কিশোর সংঘ
দিনের দ্বিতীয় ম্যাচে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব ৯-২ গোলের বিশাল ব্যবধানে শিশু-কিশোর সংঘকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে পিডব্লিউডি ৩-১ গোলে এগিয়ে ছিল। ম্যাচের বাকি সময়ে আরও দুর্দান্ত খেলে তারা মোট ৯টি গোল করে এবং বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।

Rent for add