নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট ২০২৬, শুক্রবার, ২২:২১:২৫

আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত জাতীয় হকি দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। বহুল প্রতীক্ষিত এই আসরকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতির অংশ হিসেবেই চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করা হয়েছে।
মূল ১৮ সদস্যের দলের পাশাপাশি বিকল্প খেলোয়াড় হিসেবেও তিনজনকে রাখা হয়েছে ‘স্ট্যান্ড-বাই’ তালিকায়। মূল দলের কোনো খেলোয়াড় ইনজুরি, অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে অংশ নিতে না পারলে প্রয়োজন অনুযায়ী স্ট্যান্ড-বাই তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্য থেকে পরিবর্তন আনা হবে।
এশিয়ান গেমস বাংলাদেশের হকির অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আসর। শক্তিশালী এশীয় দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে ইতোমধ্যে জাতীয় দলের খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছেন। চূড়ান্ত দল ঘোষণার মধ্য দিয়ে এবার এশিয়ান গেমসকে ঘিরে বাংলাদেশের প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ হলো।
ঘোষিত তালিকা অনুযায়ী চূড়ান্ত ১৮ সদস্যের জাতীয় দল এবং তিনজন স্ট্যান্ড-বাই খেলোয়াড়ের নাম নিচে দেওয়া হলো:
১৮ সদস্যের মূল স্কোয়াড: বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, মো. আশরাফুল ইসলাম, মো. হোজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, মো. রোমান সরকার, মো. শাহিদুর রহমান সাজু, মো. ওবায়দুল হোসেন জয়, মো: দ্বীন ইসলাম ইমন, মো: খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর ক্ষিসা, সোহানুর রহমান সবুজ, ফরহাদ আহমেদ শিতুল, মাহবুব হোসেন, মো. মাইনুল ইসলাম, রাসেল মাহমুদ জিমি ও মো: রাকিবুল হাসান।
স্ট্যান্ড-বাই খেলোয়াড়: এম এম মেহরাব হাসান সামিন, মো: আবেদ উদ্দিন ও নুরুজ্জামান নয়ন।
Rent for add