নিজস্ব প্রতিবেদক : ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩:৫৯:২২

প্রথম বিভাগ হকি লিগে গোলবন্যার দিন কাটিয়েছে শিশু-কিশোর সংঘ ও পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব। শনিবার (৭ নভেম্বর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের দুই ম্যাচেই বড় জয় পেয়েছে দল দুটি।
দিনের প্রথম ম্যাচে রায়েরবাজার স্পোর্টিং ক্লাবকে ৬-০ গোলে হারিয়েছে শিশু-কিশোর সংঘ। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে তারা।
দিনের দ্বিতীয় ম্যাচে আরও বড় ব্যবধানে জয় পেয়েছে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব। মুক্তবিহঙ্গ তরুণ সংঘকে ১৬-২ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
দুই ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ২২ গোল করেছে শিশু-কিশোর সংঘ ও পিডব্লিউডি। বিপরীতে গোল হজম করেছে মাত্র দুটি।
Rent for add